সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০
সিলেট :: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস।
এ উপলক্ষে শনিবার সকাল ৮টা থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান। সকাল ১০টায় হাসপাতালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অর্পন করা হয় শ্রদ্ধাঞ্জলি।
এছাড়া সকাল ১১টায় হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা। বাদ জোহর হাসপাতাল মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক মো. ইউনুছুর রহমানের সভাপতিত্বে এবং সাইফুল মালেক খানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব ও কোভিড-১৯ মোকাবেলায় সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত লোকমান হোসেন মিয়া।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ময়নুল হক, উপাধ্যক্ষ ডা. শিশির চক্রবর্তী, হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়, কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক আজিজুর রহমান রোমান, আরএস জেনারেল ডা. রাশেদ আশরাফ, মিড লেভেল ডক্টরস এসোসিয়েশনের পক্ষে ডা. আদনান চৌধুরী, ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. সুমন রায়, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিওমেক হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, তৃতীয় শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আবুল খয়ের চৌধুরী ও ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আবদুল জব্বার।
এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবুল কালাম আজাদ, ডা. মাহবুবুল আলম, সিনিয়র স্টোর অফিসার ডা. মো. আফছার উদ্দিন, আরপি মেডিসিন ডা. আবু নঈম মোহাম্মদ, আরএস ইএনটি ডা. নুরুল ইসলাম, ইএমও কো-অর্ডিনেটর ডা. জলিল কায়সার খোকন, সেবা তত্ত্বাবধায়ক রেনুয়ারা আক্তার, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিওমেক হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন, অরবিন্দ দাশ, মো. সোলেমান আহমদ, মো. শাহেদ আলী, মো. নজরুল ইসলাম, মো. জহিরুল ইসলাম, পিএ টু পরিচালক মো. রুহুল আমিন, তৃতীয় শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন, মো. মানিক মিয়া প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন প্রধান সহকারী মো. আবুল কাশেম এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন সিনিয়র স্টাফ নার্স কানন রায়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd