সিলেটে পুলিশকে আরো সতর্কতা অবলম্বন করতে বললেন কমিশনার

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২০

সিলেটে পুলিশকে আরো সতর্কতা অবলম্বন করতে বললেন কমিশনার

ক্রাইম সিলেট ডেস্ক : প্রত্যেক পুলিশ সদস্যকে আরো সতর্কতা অবলম্বন করে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম। তিনি বলেছেন, ভালো কাজের জন্য যেমন পুরস্কার প্রদান করা হয়, তেমনি কোনো পুলিশ সদস্য খারাপ কাজ করলে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় এসএমপির পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসএমপি কমিশনার পুলিশ সদস্যদের কল্যাণ সংক্রান্ত বিষয়ে মতামত গ্রহণ করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বিগত মাসে পুলিশি কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। পুলিশ সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালনের সাথে সাথে নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ারও আহ্বান জানান গোলাম কিবরিয়া।

তিনি মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার জন্য সকল পুলিশ সদস্যদের নির্দেশ প্রদান করেন।

ল্যাণ সভায় উপস্থিত ছিলেন এসএমপির অতিরিক্ত কমিশনার (সদর) পরিতোষ ঘোষ, অতিরিক্ত কমিশনার (অপরাধ) মো. শফিকুল ইসলাম, উপ-কমিশনার (পিওএম) কামরুল আমীন, উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপ-কমিশনার (সদর) তোফায়েল আহমদ, উপ-কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা পিপিএম, উপ-কমিশনার (ডিবি) সঞ্জয় সরকার, উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম, উপ-কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ জাবেদুর রহমান, উপ-কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, উপ-কমিশনার (ই এন্ড ডি) মুহম্মদ আব্দুল ওয়াহাব, সকল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কশিনার, অফিসার ইনচার্জসহ সকল অফিসার ও ফোর্সগণ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..