সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : লক্ষীপুরের রামগঞ্জে চাচা আজাদ হোসেনের হাত ধরে ৪ বছরের শিশু সন্তান আলিফা আক্তারকে সঙ্গে নিয়ে পালিয়েছেন ফাতেমা আক্তার নামে এক প্রবাসীর স্ত্রী। রোববার রাতে উপজেলার ৯ নম্বর ভোলাকোট ইউপির বিশনোপুর গ্রামের মুকছুদী বাড়িতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ফাতেমা আক্তারের মা সানু আক্তার সোমবার রামগঞ্জ থানায় চাচা আজাদ হোসেনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৯ নম্বর ভোলাকোট ইউপির বিশনোপুর গ্রামের মুকছুদী বাড়ির আ. রশিদের মেয়ে ফাতেমা আক্তার মুন্নীর সঙ্গে চাটখিল উপজেলার পরকোটের আলা উদ্দিনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। এর পর তাদের সংসারে একটি কন্যা সন্তান আসে।
একপর্যায়ে মুন্নী তার বাড়ির আজাদ হোসেন নামে এক বখাটে চাচার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এরই সূত্র ধরে রোববার গভীর রাতে ফাতেমা আক্তার তার একমাত্র কন্যাকে সঙ্গে নিয়ে বখাটে চাচা আজাদ হোসেনের সঙ্গে পালিয়ে যায়।
রামগঞ্জ থানার এএসআই মো. মামুন জানান, অভিযোগের আলোকে পুলিশ চাচা আজাদ হোসেন ও প্রবাসীর স্ত্রী মুন্নীকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd