সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : করোনাভাইরাস সম্পর্কে এলাকাবাসীকে সচেতন করতে হবিগঞ্জের মাধবপুর বাজারে দিনভর মাইকিং ও বিনামূল্যে মাস্ক বিতরণ করেছেন সিলেটের নাট্যকার আলাল উদ্দিন আলাল।
তিনি বলেন, এ মহামারীর প্রভাবে সারা বিশ্ব থমকে গেছে।এক অণুজীবের কাছে অসহায় হয়ে পরছে মানুষজন।বাংলাদেশের মানুষদের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন সরকার, মন্ত্রী, পুলিশ অফিসার, স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ। যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন সবাই।
তিনি মাধবপুর বাজারের বিভিন্ন গলিতে দাঁড়িয়ে করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ মাস্ক ব্যবহারে জনসাধারণকে সচেতন করে চলছেন।
যারা মাক্স না পড়ে বাজারে যাচ্ছেন তাদেরকে বিনামূল্যে মাস্ক তুলে দেন আলাল উদ্দিন আলাল।
সিলেট শহরতলীর শাহপরান থানার পীরেরবাজার এলাকার বাসিন্দা নাট্যকার আলাউদ্দিন আলাল জানান, দেশে করোনার প্রদুর্ভাব শুরুর পর থেকে সিলেট বিভাগের মানুষকে সচেতন করতে প্রচারণায় মাঠে নামেন তিনি।সারা বিভাগ ঘুরে এখন তিনি মাধবপুরে।এ পর্যন্ত তিনি এক লাখ মানুষকে বিনামূল্যে মাস্ক দিয়েছেন বলে জানান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd