সৃষ্টি চৌধুরীর বিরুদ্ধে সাংবাদিক পরিচয়ে মাদক ব্যবসা চালানোর অভিযোগ

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০

সৃষ্টি চৌধুরীর বিরুদ্ধে সাংবাদিক পরিচয়ে মাদক ব্যবসা চালানোর অভিযোগ

ক্রাইম সিলেট ডেস্ক : জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ভীমপুর গ্রামের অস্থায়ী বাসিন্দা-ফেইসবুক আইডির নাম (সাংবাদিক সৃষ্টি চৌধুরী) আইডি কার্ডের নাম শাপলা বেগম, স্বামী মোঃ মুন্না, এবং এন আইডি কার্ডের ঠিকানায় স্পষ্ট লেখা তাহার নিজ বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর গ্রামে। এলাকা সূত্রে জানা যায় শাপলা বেগম নামের এই সে ওই এলাকার একজন অস্থায়ী ও ভাসমান লোক হয়ে শাপলা বেগম নামের ওই মহিলা দীর্ঘদিন থেকে পাঁচবিবি উপজেলার মধ্যে মাদক ব্যবসা করতেছেন এবং এই শাপলা বেগমের বিরুদ্ধে গত ২৫-০৭-২০১২ এবং ০৮-০৬-২০১৬ সালের পাঁচবিবি থানায় পৃথক দুটি মাদকের মামলা রয়েছে বলে প্রশাসনের কাছ থেকে অভিযোগ গেছে।

স্থানীয় সূত্রে জানা যায় ওই শাপলা বেগম নাকি মাদক ব্যবসা শক্তিশালী ভাবে করার জন্য স্থানীয় প্রশাসনের কাছে সাংবাদিক পরিচয় দেন এবং বিভিন্ন জায়গায় সাংবাদিক পরিচয় দিয়ে সকল স্তরের মানুষকে হুমকি-ধামকি দিয়ে থাকেন এবং কেউ যদি উনার বিরুদ্ধে প্রতিবাদ করে তাহলে তিনি মিথ্যা নিউজ ও মিথ্যা মামলার ভয় দেখিয়ে মানুষকে হয়রানি করে আসছেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে।

শাপলা বেগমের এই মিথ্যা কার্যকলাপ ও সাংবাদিকতার আড়ালে অসামাজিক কার্যকলাপ দেখে পাঁচবিবি উপজেলা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে শুধু তাই নয় উনার বাসায় দিনরাত পর পুরুষের আড্ডা জমিয়ে রাখেন প্রতিদিন বাইরের মানুষ আসা যাওয়া করেন এই শাপলা বেগমের বাসায় এবং এলাকাবাসীর দাবি এই মিথ্যাচার মাদক ব্যবসায়ী শাপলা বেগম ও তাহার সহযোগী মাদক ব্যবসায়ী সিন্ডিকেট গ্রুপ কে স্থানীয় প্রশাসন আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন পাঁচবিবি উপজেলা বাসী। সূত্র- বাংলার বারুদ ডট নেট

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..