সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার একটি ভাঙ্গা সেতুতে অভিনব কায়দায় চাঁদাবাজি শুরু করেছে স্থানীয় এক যুবক। ওই সেতুটির অবস্থান গোয়াইনঘাট-রাধানগর রাস্তার মধ্যখানে।
স্থানীয়রা জানিয়েছেন চলমান বন্যায় ওই সেতুটির এপ্রোচের মাটি সরে গিয়ে বিশাল গর্তে পরিণত হয়। ফলে এই সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ওই অবস্থায় স্থানীয় যুবক হেলাল ঘটনাস্থলে অটোরিকশা চালকদের জানায়, দেবে যাওয়া এপ্রোচের পশ্চিম পাশের একটি অংশ মেরামত করে মানুষ ও মোটর সাইকেল চলাচলের উপযোগি করা যাবে। এতে তার ৪০০-৫০০ টাকা ব্যয় হবে। মোটর সাইকেল প্রতি ১০ টাকা করে চাঁদা উঠালে তার পুষিয়ে যাবে।
সিএনজি চালিত অটোরিকশার চালকরা সম্মতি দেয় ওই প্রস্তাবে। মোটর সাইকেল যাতায়াতের চাঁদা তুলে গত পাঁচদিন ধরে হেলাল প্রতিদিন প্রায় দুই হাজার টাকা আয় করছিলেন। কিন্তু ১৯ জুলাই থেকে হেলাল নতুন চাঁদাবাজি শুরু করে কোরবানির পশুকে কেন্দ্র করে।
রাধানগরে গরুর বিশাল হাট রয়েছে। ওই হাটে এখন প্রতিদিনই কমপক্ষে ১০০০ পশু বেঁচা-কেনা হয়। যার সিংহভাগ পশু ভাঙ্গা সেতু হয়ে যেতে হয়। ১৯ জুলাই থেকে ওই ভাঙ্গা সেতু পার হতে প্রতিটি গরুর কাছ থেকে ১০ টাকা করে চাঁদা নেয়া হচ্ছে। এতে স্থানীয় অটোরিকশা চালকরা প্রতিবাদ করেছে। তারা হেলালকে জানিয়ে দিয়েছে কোরবানির পশু থেকে চাঁদা নিলে, তা কোনোভাবে মেনে নেয়া হবে না। এ নিয়ে উভয় পক্ষেল মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd