সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটের গোয়াইনঘাটে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলার পলাতক আসামী আলী (২৫)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারকৃত আলী উপজেলার ফেনাইকোনা উত্তর লাবু গ্রামের নুর আলমের ছেলে।
রোববার (১৯ জুলাই) রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা শাখা (উত্তর)’র এসআই নিতাই লাল রায় গোয়াইনঘাট থেকে আসামী আলীকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়- গত বছরের ডিসেম্বর মাসে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্সসহ একটি পিকআপ আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় পিকআপে থাকা চোরাচালানে জড়িত আসামীরা লাফ দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় দায়েরকৃত মামলায় জড়িত ডিবি এক আসামীকে ইতোমধ্যে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করলেও আসামী আলী ঘটনার পর থেকেই পলাতক ছিল। সর্বশেষ রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ ও সহকারী মিডিয়া অফিসার সাইফুল আলম জানান, দীর্ঘদিন পলাতক থাকা চোরাচালান মামলার আসামীকে গ্রেপ্তারের আদালতে সোপর্দ করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd