সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। সোমবার (২০ জুলাই) দুপুরে সাক্ষাতকালে পররাষ্ট্রমন্ত্রী চলমান করোনাকালে সম্মুখযোদ্ধা পুলিশের বীর সদস্যদের অনবদ্য ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
তিনি করোনা সংক্রমণে আক্রান্ত হয়ে শাহাদতবরণকারী পুলিশ সদস্যদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আইজিপি বেনজীর আহমেদ পররাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি থাকাকালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নারী পুলিশের অন্তর্ভুক্তির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর বলিষ্ঠ ভূমিকার প্রশংসা করেন।
সাক্ষাতকালে আইজিপির সঙ্গে অতিরিক্ত আইজি এস এম রুহুল আমিন, কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান (ডিআইজি) মো. মনিরুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd