সিলেটের দুই ল্যাবে আরও ৯৫ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০২০

সিলেটের দুই ল্যাবে আরও ৯৫ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার :: সিলেটের দুই ল্যাবে আরও ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (১৮ জুলাই) এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে এই ল্যাবে নমুনা পরীক্ষায় ৬৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ১৫ জন, হবিগঞ্জে ২৩ জন ও মৌলভীবাজারে ২৮ জন রয়েছেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এসব তথ্য নিশ্চিত করে জানান, শনিবার ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ৬৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

সিলেট জেলার নতুন শনাক্তদের মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলার ১২ জন। এছাড়া ওসমানীনগর উপজেলায় ২ জন এবং কানাইঘাট উপজেলায় একজন রয়েছেন।

এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ২৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) শাবির ল্যাবে ৭৩ টি নমুনা পরীক্ষায় এই ২৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া ২৯ জনের মধ্যে সুনামগঞ্জের ২০ জন ও সিলেটের ৯ জন রোগী রয়েছেন।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এর সত্যতা নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে আজ সুনামগঞ্জ জেলার ২৩ টি ও সিলেটের ২৩টি নমুনা মিলে মোট ৪৬ টি নমুনা সংগ্রহ করা হয়। এর সঙ্গে পুরো ২৭টি নমুনা মিলণিয়ে মোট ৭৩ টি নমুনা পরীক্ষা করা হলে এই ২৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..