সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক :: সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া দু’টি ভিডিও নিয়ে তোলপাড় চলছে। এর একটি ভিডিওতে দেখা যায়, স্কুল ড্রেস পরিহিত এক কিশোরকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাচ্ছে সমবয়সি আর এক কিশোর। ঘটনার শিকার কিশোর আত্বরক্ষার চেষ্টা করছে। অপরদিকে যে কিশোর একের পর পেটাচ্ছে তাকে বলতে শোনা যায়, যতক্ষন লাঠি না ভাংবে ততক্ষন পেটাবে।
ওই ভিডিওটির খোঁজ নিয়ে জানা গেছে, লাঠি হাতে থাকা কিশোর একজন কিশোর গ্যাং লিডার। রাজধানীর মোহাম্মদপুর জহুরী মহল্লায় তার বসবাস। নাম আদিব। তার বাবা এলাকার সামিউল আলিম চৌধুরী প্রভাবশালী ব্যক্তি। রয়েছে রাজনৈতিক শেল্টার। যে কারনে যা ইচ্ছে তা-ই করছেন নিজের স্বার্থে। বাবার আশ্রয়ে ছেলে গড়ে তুলেছেন কিশোর গ্যাং। আদিবের হাতে নির্যাতিত হয়েছেন অনেকেই।
অপরদিকে তার বাবা সামিউল আলিমও কম যান না। নিজের অপকর্মে কেউ বাধা দিলেই তার ওপর চলে অমানবিক নির্যাতন। নিজের লাইসেন্সকৃত রাইফেল নিয়ে নেমে পড়েন এ্যাকশনে। ভয়ভীতি আর আতঙ্ক সৃষ্টি করায় তার বিরুদ্ধে কেউ কিছু বলার সাহস রাখেনা।
এত কিছুর পরে সম্প্রতি সামিউল আলিমের অত্যাচারের বিরুদ্ধে জহুরী মহল্লার লোকজন প্রতিবাদি হয়ে ওঠেন। তারা সামিউলের অত্যাচারের প্রতিকার চেয়ে রাস্তায় বিক্ষোভ করেন। এ সময় তারা সামিউল ও তার পরিবারের অত্যাচার থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd