সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০
সুবাস দাস, গোয়াইনঘাট :: সিলেট জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম’র নির্দেশনা অনুযায়ী গোয়াইনঘাট উপজেলাকে মাদক মুক্ত করার অঙ্গীকার নিয়ে মাঠে কাজ শুরু করেছে ওসি আব্দুল আহাদের নেতৃত্বে টীম গোয়াইনঘাটের সদস্যরা।
মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা দিয়েই যাত্রা শুরু করছে ‘টীম গোয়াইনঘাট’। গোয়াইনঘাটকে মাদক মুক্ত না করা পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে।
এই অভিযানের শুরুতেই শনিবার ভোররাতে ওসি আব্দুল আহাদের দিকনির্দেশনায় এসআই জুনেল, মাসুম ও এএসআই সুফিয়ান এর নেতৃত্বে উপজেলার ১ নং রুস্তুমপুর ইউপির বগাইয়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ী আবুল হাসেম (৩৫)-কে ৩০০ শত পিস ইয়াবাসহ আটক করে টিম গোয়াইনঘাটের সদস্যরা।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ আটকের বিষয়টি নিশ্চিত করে ক্রাইম সিলেটকে বলেন, গোয়াইনঘাট উপজেলাকে মাদক মুক্ত করার অঙ্গীকার নিয়ে মাঠে কাজ শুরু করা হয়েছে। ইতি মধ্যে শীর্ষ মাদক ব্যবসায়ী আবুল হাসেমকে আটক করেছে টিম গোয়াইনঘাটের সদস্যরা। একের পর সকল মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হবে। গোয়াইনঘাটকে মাদক মুক্ত না করা পর্যন্ত আমাদের ‘টিম গোয়াইনঘাট’র অভিযান অব্যাহত থাকবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd