ছাতকে নদীতে চাঁদাবাজি, আটক ৪

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০

ছাতকে নদীতে চাঁদাবাজি, আটক ৪

ছাতক প্রতিনিধি :: ছাতকে সুরমা নদীতে চাঁদাবাজির সময় আরও ৪জন চাঁদাবাজকে আটক করেছে নৌ-পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে নৌ-পুলিশ বাদী হয়ে থানায় চাঁদাবাজির মামলা দায়েরের পর শনিবার দুপুরে সুনামগঞ্জ আদালতে সৌপর্দ করা হয়েছে। আটককৃতরা হলো, উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর (ছড়ারপাড়) গ্রামের মৃত এখলাছুর রহমানের পুত্র ইয়াহিয়া আলম সানি (৩২), একই এলাকার মৃত আনোয়ার হোসেনের পুত্র সানি মিয়া (২৫), একই ইউনিয়নের পাতারিপুর গ্রামের আব্দুস সালামের পুত্র মো. আবু তাহের (২১) ও পৌরসভার তাতিকোনা আবাসিক এলাকার আলী আহমদের পুত্র মো. শাকিল আহমদ (১৯)।
মল্লিকপুর এলাকায় সুরমা নদীতে চলন্ত বল্কহেড ও জাহাজ থেকে অবৈধ চাঁদাবাজি চলছে, এমন খবরের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় নৌ-পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে ৪জনকে নৌকাসহ আটক করে। পরে নৌযানে চাঁদাবাজির ঘটনায় রাতেই নৌ-পুলিশের সদস্য মো. আলমগীর হোসেন বাদী হয়ে আটককৃতদের আসামী করে থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন। এরআগে বৃহস্পতিবার সন্ধ্যায় থানা পুলিশের অভিযানে সুরমা নদী থেকে চাঁদাবাজির সময় অপর দু’জনকে আটক করা হয়।
থানার ওসি (তদন্ত) মো. মঈন উদ্দিন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, নৌ-পথে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ। নৌপথে শৃংখলা ফিরিয়ে আনতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..