গোয়াইনঘাটে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালনে সফলতায় ও পুরস্কার বিতরণী সম্পন্ন
প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০
সৈয়দ হেলাল আহমদ বাদশা :: গোয়াইনঘাট উপজেলা প্রাণী সম্পদ এর উদ্যোগে অফিস মিলনায়তনে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের প্রদর্শনী, মেলা, সম্প্রসারন ও খামারীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুর ১২’০০ ঘটিকার সময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডাক্তার জামাল খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার কাজী আশরাফুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।
ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন করে সফলতা অর্জনে উপজেলায় শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্তরা হলেন- শ্রেষ্ঠ পাটা পালনকারী ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের সাতাইন গ্রামের নুরুল ইসলাম। তিনি একটি ২০ ইঞ্চি এলইডি কালার টেলিভিশন পেয়েছেন। একই ইউপির নয়ামাটি গ্রামের বদরুল ইসলাম তিনিও একটি শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন এবং ২ নং পশ্চিম জাফলং ইউপির গোয়াইন গ্রামের আলমাস উদ্দিন তিনি পুরুষ্কৃত হয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বেকারত্ব দূরীকরণে স্বল্প পুঁজিতে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন অগ্রণী ভূমিকা রাখবে। চামড়া জাতীয় দ্রব্যের উৎপাদনে চামড়ার ঘার্টতি পুরনেও কাজ করবে। বিনিয়োগকারী ব্যক্তি আর্থিক মুনাফায় সফলতা পাবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডাক্তার কামরুল আলম, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা। লাবনী সরকার অধিকারী, উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা। মনির উদ্দিন(B.F.A)। এল, এস, পি জাকির হোসেন প্রমুখ।