কদমতলী থেকে হত্যা মামলার আসামী গ্রেপ্তার

প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০

কদমতলী থেকে হত্যা মামলার আসামী গ্রেপ্তার

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর কদমতলী থেকে হত্যা মামলার পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

শুক্রবার (১৭ জুলাই) র‌্যাব-৯ এর এএসপি (মিডিয়া) ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

হত্যা মামলার পলাতক আসামী ওমর খইয়াম সাওগন ওরফে সেজুল (২৫) দক্ষিণ সুরমা থানাধীন ঝালোপাড়া এলাকার বাসিন্দা।

এর আগে বৃহস্পতিবার (১৬ জুলাই) ও রাতে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী বাসষ্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার র‌্যাব-৯, স্পেশাল কোম্পানী (সিলেট ক্যাম্প)’র আভিযানিক দল।

মামলাটি তদন্তাধীন হওয়ায় গ্রেপ্তারকৃত সেজুলকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..