সিলেটের দু্ই ল্যাবে আরও ১৫০ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০২০

সিলেটের দু্ই ল্যাবে আরও ১৫০ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার ::  সিলেটের দু্ই ল্যাবে আরও ১৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (১৫জুলাই) ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ১১২ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হা্সপাতালের উপর পরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তবে বুধবার এই ল্যাবে কতটি পরীক্ষা হয়েছে তাৎক্ষনিভাবে তা নিশ্চিত করতে পারেননি তিনি।

নতুন শনাক্তরা সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা। এদের মধ্যে সিলেট জেলায় ৪৯ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১১ জন এবং মৌলভীবাজার জেলায় ৪৮ জন রয়েছেন। এছাড়া বুধবার ৮ জন চিকিৎসকেরও করোনা শনাক্ত হয় বলে জানা গেছে।

সিলেট জেলার শনাক্তদের মধ্যে সিলেট মহানগর ও সদর উপজেলায় ৩৬, জকিগঞ্জে ৬ জন, বিয়ানীবাজারে ৪ জন, গোয়াইনঘাট উপজেলায় ১ জন, ফেঞ্চুগঞ্জে ১ জন, বিশ্বনাথে ১ জন রয়েছেন।

এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৩৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। বুধবার (১৫ জুলাই) শাবির ল্যাবে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষায় এই ৩৮ জনের দেহে করোনা শনাক্ত হয়।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এর সত্যতা নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে আজ সুনামগঞ্জ জেলার ১৪৮ ও সিলেটের ৪০ টি নমুনা মিলে মোট ১৮৮ টি নমুনা সংগ্রহ করে সবকটির পরীক্ষা করা হলে ৩৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে শনাক্ত হওয়া নতুন ৩৮ জনের মধ্যে সিলেট জেলার ৩ জন ও সুনামগঞ্জের ৩৫ জন বাসিন্দা রয়েছেন বলে নিশ্চিত করেছেন সহকারী অধ্যাপক হাম্মাদুল হক।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..