সিলেটের দুই ল্যাবে আরও ১৩২ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০

সিলেটের দুই ল্যাবে আরও ১৩২ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার :: সিলেটের দুই ল্যাবে আরও ১৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় ৯৩ জনের করোনা শনাক্ত হয়।

নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ৩২ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ২৩ জন এবং মৌলভীবাজার জেলায় ৩৫ জন রয়েছেন। এর মধ্যে ৪ জন চিকিৎসক রয়েছেন বলেও জানা গেছে।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় জানান, আজ ওসমানীর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৯৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

জানা গেছে, সিলেট জেলায় নতুন শনাক্তদের মধ্যে ২১ জনই সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার। এছাড়া ফেঞ্চুগঞ্জ উপজেলায় ৩ জন, ওসমানীনগরে ২ জন, বিশ্বনাথে ২ জন, গোয়াইনঘাট, বিয়ানীবাজার, কানাইঘাট ও বালাগঞ্জ উপজেলায় একজন করে রয়েছেন।

এদিকে নতুন শনাক্তদের নিয়ে সিলেট জেলায় মোট শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩২৫ জন। এছাড়া সুনামগঞ্জে ১ হাজার ২৫৫ জন, হবিগঞ্জে ১ হাজার ১৮ জনে এবং মৌলভীবাজারে ৮১৮ জন শনাক্ত হয়েছেন।

এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৩৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) শাবির ল্যাবে মোট ১৬৭ জনের নমুনা পরীক্ষায় এই ৩৯ জনের দেহে করোনা শনাক্ত হয়।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এর সত্যতা নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে আজ সুনামগঞ্জ জেলার ৬৯ টি ও সিলেটের ৯২ টি নমুনা মিলে মোট ১৬১ টি নমুনা সংগ্রহ করা হয়। তবে আরও ৬টি মিলিয়ে মোট ১৬৭ টি পরীক্ষা করা হলে এই ৩৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে শনাক্ত হওয়া নতুন ৩৯ জনের মধ্যে সিলেট জেলার ২২ জন ও সুনামগঞ্জের ১৭ জন বাসিন্দা রয়েছেন বলে নিশ্চিত করেছেন সহকারী অধ্যাপক হাম্মাদুল হক।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..