নিজস্ব সংবাদদাতা :: সিলেটের বিশ্বনাথ উপজেলার মধ্যে সবচেয়ে বন্যা কবলিত এলাকা হচ্ছে খাজাঞ্চি ও লামাকাজি ইউনিয়ন। এই দুই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষ পানি বন্ধি। বিষেশ করে খাজাঞ্চি ইউনিয়নের মানুষ দূর্ভোগের রয়েছে। এই কষ্ট নিবারণ করতে রাত দিন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে জনদরদী নেতা খাজাঞ্চি ইউনিয়নের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন। তিনি করোনার শুরু থেকে জনগণের পাশে দাঁড়িয়েছেন। এখন পযন্ত তিনি জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
এরই দ্বারা বাহিকতায় বুধবার ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিনের উপস্তিতিতে খাজাঞ্চি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুড়াউনা গ্রামের সবকটি পরিবারের মাঝে চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়।
উপস্তিত ছিলেন- সদস্য হাবিবুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক জনাব নাজমুল ইসলাম, সমাজ সেবক, নজরুল ইসলাম, কয়েছ আহমেদ সবুজ, জাহেদ আহমদ, আরশ আলী, ফাহিম আহমদ, রায়হান আহমদ প্রমুখ।