সিলেটের দুই ল্যাবে আরও ১৮১ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০২০

সিলেটের দুই ল্যাবে আরও ১৮১ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার :: সিলেটের দুই ল্যাবে আরও ১৮১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।  সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

শনাক্ত হওয়া ব্যক্তিরা সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বলে জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায়।

নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ২৬ জন, সুনামগঞ্জ জেলার ২ জন, হবিগঞ্জ জেলায় ৬৫ জন ও মৌলভীবাজার জেলার ৪৮ জন রয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে ৭ জন চিকিৎসক রয়েছেন বলেও জানা গেছে।

সিলেট জেলায় শনাক্ত ২৬ জনের মধ্যে ২৪ জনই সদর ও সিটি করপোরেশন এলাকার। এছাড়া বিশ্বনাথ ও বিয়ানীবাজার উপজেলার একজন করে রয়েছেন।

এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সিলেট ও সুনামগঞ্জের আরও ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) শাবির ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে আজ সিলেটের ১০৬ ও সুনামগঞ্জের ৫৪টিসহ মোট ১৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তদের মধ্যে ২৫ জন সিলেট জেলার ও ১৫ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

নতুন শনাক্তদের নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা এখন ৩ হাজার ২০০ জন ও সুনামগঞ্জে ১ হাজার ২০৭ জন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..