সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২০
সৈয়দ হেলাল আহমদ বাদশা :: আব্দুল করিম পুর্ব হাওরের একজন বাসিন্দা। ছোট্ট একটি কুটিরে যার বসবাস। গতকাল সকালে আলোর একটু জলকানি শুধু আমার নয় সবার মনে জ্বালিয়েছে আশার আলো।
গতকাল বিকেলে গিয়েছিলাম হাওরের বাসিন্দাদের সরজমিন পরিদর্শনে। প্রথমেই আব্দুল করিমের ছোট্ট কুটিরে চোখে পড়ার মতো ৬ বছরের ছোট্ট শিশু বারান্দায় হাঁটু পানির উপরে দাঁড়িয়ে আছে। ভিতরে করিম আর করিমের গৃহিণী ঘরের ময়লা আবর্জনা খড়খুটা পরিষ্কারে ব্যস্ত। দশ হাত ঘরেরে অর্ধেক এখনোও পানিতে নিমজ্জিত। অর্ধেক শুকিয়েছে যেখানে গবাদিপশু বাধা সাথে একটি খাট খাটের নিচে এখনোও পানি যেখানে তারা কখনো বসে কখনো শুয়ে রাত্রি যাপন করেন। হঠাৎ চোখ পড়লো খাটের পাশে দাঁড়িয়ে থাকা একটা সেলাই মেশিনের উপর, যেখানে ইট সেটিং করে রান্নাবান্নার কাজ করেন। জিজ্ঞেস করলে বলেন সব সময় রান্না হয় না এক বেলা রান্না করেন কোন বেলা খান কোন বেলা উপবাসে কাটান। প্রয়োজন হলে বাহিরে যেতে পারছেন না। জিজ্ঞেস করলাম কোন নিরাপদ আশ্রয় বা আত্মীয়ের বাড়িতে গেলেন না কেন?।
বলেন সম্প্রতি গেল বন্যায় আত্মীয়ের বাড়িতে আশ্রয় ছিলাম। আবার কি করে যাই নিজের কাছে খারাপ লাগে সংকোচ বোধ হয়। জিজ্ঞেস করলাম কষ্ট হয়না। বললেন হয় তবুও থাকতে হবে সবচাইতে কষ্টের রাত্রিতে গবাদি পশু নিয়ে হাওরে বাড়ি ইঞ্জিন নৌকা এসে নিয়ে যেতে পারে। তাই পালাক্রমে একজন জেগে থাকি অন্যজন ঘুমাই। একটু দরে পাশে আরও কয়েকটি বাড়ি আছে। তারা সবাই নিরাপদ আশ্রয়ে চলে গেছেন, শুধুমাত্র গৃহপালিত পশু হাঁস-মুরগী আরও দরকারি জিনিসের জন্য একজন থাকেন।
বিগত শুক্রবার দিবাগত গভির রাত দুই ঘটিকার সময় তোয়াকুল ইউ/পির পাইকরাজ গ্রামে। মুক্তিযোদ্ধা মৃত হাবিবুর রহমানের বাড়িতে দুটি ইঞ্জিন নৌকা নিয়ে ডাকাত দল হামলা করে। বাড়ির মালিক টের পেয়ে অত্যন্ত সুকৌশলে মসজিদের মুয়াজ্জিনের মোবাইলে কল দেন। মুয়াজ্জিন মসজিদের মাইকে ঘোষণা করে দেন ডাকাতদলের হামলার কথা। গ্রামের মানুষের হইচই-এ তাদের শেষ রক্ষা হয়।বিষয়টি নিচ্শিত করেছেন ওয়ার্ড মেম্বার বিলাল উদ্দিন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd