সিলেটের দুই ল্যাবে আরও ১০৫ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০২০

সিলেটের দুই ল্যাবে আরও ১০৫ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার :: সিলেটের দুই ল্যাবে আরও ১০৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২ নমুনা পরীক্ষায় আজ আরো ৭১ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে অর্থাৎ তারা করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার (১৩ জুলাই) রাতে সিলেট ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান আজ ৭১ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।

আক্রান্তদের মধ্যে ৪৫ জন সিলেট সদর উপজেলার বাসিন্দা। এছাড়া চুনারুঘাটের ১, দক্ষিণ সুরমার ১, কুলাউড়ার ৫, দিরাই উপজেলার ১, শ্রীমঙ্গলের ৫, রাজনগরের ৩, বিয়ানীবাজারের ৩, মাধবপুরের ১, বিশ্বনাথের ২, মৌলভীবাজার সদরের ২, হবিগঞ্জের ১ ও গোয়াইনঘাটের ১ জন রয়েছেন। করোনায় আক্রান্ত ৭১ জনের মধ্যে ৩ বছরের একটি শিশুও রয়েছে। এছাড়া ৬ জন চিকিৎসকও রয়েছেন। এর আগে রবিবার (১২ জুলাই) রাতে সিলেট ৩৪জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে।

এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৩৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন।
আজ ১৩ জুলাই, সোমবার শাবির ল্যাবে মোট ১৮৫ জনের নমুনা পরীক্ষায় এই ৩৪ জনের দেহে করোনা শনাক্ত হয়।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে সিলেটের ১৫ জন এবং সুনামগঞ্জের ১৯ জন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..