সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৫৯ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের শহরতলী খাদিমপাড়া থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরিফ আহমেদ (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) আনুমানিক সোয়া দুইটার দিকে খাদিমপাড়া সড়ক থেকে তাকে আটক করা হয়। আটককৃত আরিফ আহমেদ খাদিমপাড়ার বিএডিসি আবাসিক এলাকার আঙ্গুর উদ্দিনের পুত্র।
তার বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানার মামলা নং-০২ তারিখ-০৭/১২/২০১৯খ্রিঃ আদালতে বিচারাধীন রয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা যায়। এছাড়া আজকের ঘটনায় পুলিশ বাদী হয়ে মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) মাদক দ্রব্য নিয়ন্ত্র আইনে একটি মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানায়, মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক শিবেন বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল শাহপরাণ (রহ.) থানাধীন খাদিমপাড়া ৬নং রোড পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে আরিফ আহমেদকে আটক করেন। আটককালে তার কাছে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। আটককৃত আরিফ পেশাগত মাদক ব্যবসায়ি বলেও জানান পুলিশ। এছাড়া পুলিশের ভাষ্যে মাদক সহ অন্যান্য অপরাধকর্মের সহিত সে জড়িত।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd