সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটের গোয়াইনঘাট থেকে এক কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী লুক্কেশ গোয়ালা (২৮) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।জানা যায় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর)’র অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে ডিবি পুলিশ গতকাল রবিবার (১২ জুলাই) রাত দশ ঘটিকার সময় গোয়াইনঘাট থানাধীন জাফলং রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত লুক্কেশ গোয়ালা গোয়াইনঘাট থানার জাফলং রসুলপুর সাকিনের গৌরাঙ্গ গোয়ালার ছেলে।
এ সময় তার হেফাজত থেকে এক কেজি গাজা উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই প্রলয় রায় বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো: লুৎফর রহমান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয় সব সময়ই জিরো টলারেন্স নীতি অনুসরন করে বিশেষ অভিযান চলমান রাখার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় গোয়াইনঘাট থেকে এক কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে ডিবি। মাদকের বিরুদ্ধে জেলার সর্বত্র অভিযান অব্যাহত থাকবে বলে যোগ করেন তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd