এবার ডা. সাবরিনার সম্পদের অনুসন্ধানে নামছে দুদক

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০

এবার ডা. সাবরিনার সম্পদের অনুসন্ধানে নামছে দুদক

ক্রাইম সিলেট ডেস্ক : টেস্ট না করেই করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ায় প্রতারণার অভিযোগে সম্প্রতি গ্রেফতার হয়েছেন জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ও জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের চিকিৎসক ডা. সাবরিনা আরিফ চৌধুরী। আজ আদালতে তোলার পর তাকে নেয়া হয়েছে তিনদিনের রিমান্ডে।

এছাড়া স্থগিত করা হয়েছে তার ব্যাংক হিসেবও। আর এবার সাবরিনার অবৈধ সম্পদের অনুসন্ধানে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের পরিচালক প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন আজ (সোমবার) কমিশনের সভায় এই অভিযোগের অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে সংস্থাটির বিশেষ তদন্ত অণুবিভাগকে।

জানা গেছে, সাবরিনা তার স্বামী আরিফ চৌধুরীর সহায়তায় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে করোনা রোগীদের নমুনা সংগ্রহপূর্বক ১৫,৪৬০ টি ভুয়া মেডিকেল রিপোর্ট প্রস্তুত ও সরবরাহ করেছেন এবং এর মাধ্যমে হাতিয়ে নিয়েছেন প্রায় ৮ কোটি টাকা।

এর আগে, সরকারী চাকরিতে থেকেও বেসরকারী প্রতিষ্ঠানের সাথে যুক্ত হওয়ায় এবং অর্থ আত্মসাতের সাথে জড়িত থাকার অভিযোগে ডা. সাবরিনাকে সাময়িক বহিষ্কার করেছিলো স্বাস্থ্য অধিদপ্তর।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..