সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটের দুই ল্যাবে আরো ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। রবিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষায় তাদের শরীরে শনাক্ত হয়েছে করোনা।
ল্যাব সূত্রে জানা গেছে, রবিবার করোনায় আক্রান্ত ৩৪ জনের মধ্যে ৪ জন চিকিৎসক রয়েছেন। এছাড়া আক্রান্তদের মধ্যে ২৫ জন পুরুষ ও ৯ জন নারী রয়েছেন।
ওসমানী মেডিকেল কলেজে নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে রয়েছেন দক্ষিণ সুরমার ১ জন, ছাতকের ১, জুড়ী উপজেলার ১, গাইবান্ধা জেলার ১, নবীগঞ্জের ১, বিশ্বনাথের ১, ফেঞ্চুগঞ্জের ১, গোয়াইনঘাটের ১ ও সিলেট সদর উপজেলার ২৬ জন। এ নিয়ে সিলেট জেলায় ৩০২৫ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত হল।
এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৩৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। রোববার (১২ জুলাই) শাবির ল্যাবে মোট ১৫৯ জনের নমুনা পরীক্ষায় এই ৩৪ জনের দেহে করোনা শনাক্ত হয়।
রাতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এর সত্যতা নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে আজ সুনামগঞ্জের ৪১ টি ও সিলেটের ১২০ টি নমুনা সংগ্রহ করা হয়।
এর মধ্যে ১৫৯টির পরীক্ষা করা হলে ৩৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ৯ জন সুনামগঞ্জ ও ২৫ সিলেট জেলার বাসিন্দা বলে জানান তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd