সিলেটের দুই ল্যাবে আরও ৪৪ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০

সিলেটের দুই ল্যাবে আরও ৪৪ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার :: সিলেটের দুই ল্যাবে আরও ৪৪ জনের করোনা রোগী শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় ৩২ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, শুক্রবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

নতুন শনাক্তদের মধ্যে সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার ২৮ জন, বিয়ানীবাজারের ১ জন, বিশ্বনাথের ১ জন, দক্ষিণ সুরমার ১ জন ও হাসপাতালে চিকিৎসাধীন ১ জন রয়েছেন। নতুন শনাক্তদের মধ্যে দুইজন চিকিৎসক ও আইনশৃঙ্খলা বাহিনীর দুইজন সদস্যও রয়েছেন। নতুন শনাক্তদের নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৭৪ জনে।

এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে শনিবার নমুনা পরীক্ষার সংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেক কম হয়েছে। শনিবার (১১ জুলাই) শাবির ল্যাবে সুনামগঞ্জের ৫২ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ সুনামগঞ্জের ২১টি নমুনা সংগ্রহ করা হয়। এছাড়া পরীক্ষা করা হয় মোট ৫২ টি নমুনা। এর মধ্যে ১২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সকলেই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..