সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০২০
স্টাফ রিপোর্টার :: সিলেটের দক্ষিণ সুরমায় সন্ত্রাসী হামলায় জেলা ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইকবাল আহমদ রিপন সিলেট জেলা ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমা খোজারখলা এলাকার বাসিন্দা। এ ঘটনার খবর পেয়ে ট্যাঙ্কলরী শ্রমিকরা রাত সাড়ে ১০ টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত (১২টা৫৭মিনিট) দক্ষিণ সুরমা বাবনা পয়েন্ট ও চন্ডিপুল পয়েন্টে সড়ক অবরোধ করে রেখেছেন বলে জানা গেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ফজল এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে রয়েছেন বলে জানিয়েছেন ওসি।
সিলেট জেলা ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মনির মিয়া জানান, বাবনা পয়েন্টস্থ যমুনা ডিপোর পাশে সাধারণ সম্পাদক ইকবাল আহমদ রিপনের দোকান রয়েছে। কাজ শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা বাবনা পয়েন্টে তার উপর হামলা চালায়। চাকুর আঘাত কিংবা গুলীতে তিনি গুরুতর আহত হন। উপস্থিত জনতা গুরুতর অবস্থায় ওসমানী হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত ইকবাল আহমদ রিপন স্থানীয় খোজারখলা গ্রামের বাসিন্দা। তার এক মেয়ে সন্তান রয়েছে।
ট্যাঙ্কলরীরর ইউনিয়নের সম্পাদককে হত্যা বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ফজল জানান, শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন। তবে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চলছে। আর এ হত্যাকাণ্ড ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd