নগরীর জিন্দাবাজার থেকে ইয়াবাসহ আটক ২

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০

নগরীর জিন্দাবাজার থেকে ইয়াবাসহ আটক ২

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট নগরীর জিন্দাবাজার এলাকা থেকে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব। বুধবার (৮ জুলাই) দুপুর দেড়টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের সুনাফর আলীর ছেলে সাহেদ আহমেদ ও সিলেটের জালালাবাদ থানার পূর্বদশা গ্রামের দুলাল মিয়া। আজ বুধবার দেড়টার দিকে তাদেরকে আটক করা হয়।

র‌্যাব জানায়, তাদের কাছ থেকে ৩৩০ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। মাদক বিক্রির ৮৯০ টাকাও পাওয়া যায় তাদের কাছে।

র‌্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন জানান, আটককৃতদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে মামলা করেছে। তাদেরকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..