সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত দিপু আহমদ (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেঝেন। বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত যুবক উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবুল মিয়ার তৃতীয় ছেলে। তার মৃত্যুর খবরে পরিবারসহ এলাকা জুড়ে সুখের ছায়া নেমে এসেছে।
জানা যায়, দিপু আহমদ গত ৩০ জুন মোটরসাইকেলে করে সিলেটে যাওয়ার পথে সিলেট-জকিগঞ্জ রোডের কুচাইস্থ সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়। তাৎক্ষণিক তাকে স্থানীয়রা উদ্ধার করে ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। ৮দিন পর হাসপাতালে তার মৃত্যু হয়।
দিপু আহমদের বাবা আবুল মিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ছেলের মৃত্যুর কথা জানিয়েছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd