সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:০৫ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০২০
সিলেট :: দীর্ঘ প্রায় তিন মাস পর গত ২১ জুন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা – লন্ডন – ঢাকা ফ্লাইটের মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিসরে ফ্লাইট চালু হয়েছে। কিন্তু সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করায় যাত্রীরা তাদের কাঙ্ক্ষিত সিট না পেয়ে চরম হতাশায় দিন কাটাচ্ছেন। অনেকের অফিস ও স্কুল, কলেজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কিন্তু টিকেট না পেয়ে তারা লন্ডন ফিরে যেতে পারছে না।
এরই প্রেক্ষিতে আটাব, সিলেট অঞ্চল এর চেয়ারম্যান মোতাহার হোসেন বাবুল, সহ সেক্রেটারি গিয়াস উদ্দিন আহমেদ আমজাদ এবং হাব এর সেক্রেটারি জহিরুল কবীর চৌধুরী শিরু আজ সিলেট বিমান অফিসের জেলা ব্যাবস্থাপক শাহনেওয়াজ মজুমদার এর সাথে সাক্ষাৎ করেন।
সিলেট থেকে যাত্রীদের বিপুল চাহিদার কথা বিবেচনা করে সপ্তাহে অন্তত তিনটি ফ্লাইট পরিচালনা করার জন্য অনুরোধ জানানো হয়। তাছাড়া সিলেট বিমান অফিসে ট্রাভেল এজেন্ট দের জন্য আলাদা এজেন্ট কাউন্টার পূনরায় চালু করার জন্য ও আবেদন জানানো হয়।।
আটাব এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন আটাব সিলেট অঞ্চলের ভাইস চেয়ারম্যান মোঃ আবুল কাশেম এবং অর্থ সচিব মোঃ শাহাব উদ্দিন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd