ঘরে ঢুকে যুবতীকে গণধর্ষণের পর হত্যা

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০

ঘরে ঢুকে যুবতীকে গণধর্ষণের পর হত্যা

ক্রাইম সিলেট ডেস্ক : কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউপিতে রাবেয়া আক্তার (২০) নামে এক যুবতীকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে। নিহত রাবেয়া আক্তার বিপুলা ওই গ্রামের আলী মিয়ার মেয়ে।

নিহতের বৃদ্ধা নানী জমিলা খাতুন বলেন, রোববার (২৮ জুন) সকালে তার মেয়ে জাহানারা বেগম মাদ্রা বাজার যায়, এ সময় দুই যুবক ঘরে ঢুকে আর মাঝ বয়সী ব্যাক্তি ঘরের দরজার সামনে দাড়িয়ে থাকে। আমি মনে করেছি ব্যাংকের লোকজন আসছে।

নিহতের মা জাহানারা বেগম বলেন, ১১ টার দিকে আমি মান্দ্রা বাজার থেকে আসি আমার মাকে মেয়ের কথা জিজ্ঞেস করলে বলে তিনজন লোক আসছে তাদের সাথে কথা বলতেছে। আমি ঘরে গিয়ে দেখি আমার মেয়ের নিথর দেহ মাটিতে পড়ে আছে। ওই গ্রামের আবুল কালামের ছেলে রিপন ও তার ভাই লিটন সাথে তাদের বিরোধ চলছে। তারা বিভিন্ন সময় তার মেয়েকে হত্যা করার হুমকিও দিয়ে আসছেন। এ ঘটনা তারা করতে পারে বলে তিনি অভিযোগ করে বলেন।

নাঙ্গলকোট থানার ওসি মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ঘটনার খবর পেয়ে রোববার বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..