হিরো আলমের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী কে এই তরুণী?

প্রকাশিত: ২:০০ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২০

হিরো আলমের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী কে এই তরুণী?

ক্রাইম সিলেট ডেস্ক : বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। নাম প্রকাশ না হলেও ছবিটির প্রযোজক তারকা জুটি অনন্ত জলিল ও বর্ষা। ছবিটিতে মূল ভূমিকায় দেখা যাবে চিত্রনায়ক ইমনকে। প্রযোজনার পাশাপাশি ছবিতে থাকবেন অনন্ত-বর্ষাও। সেই ছবিরই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন হিরো আলম। গত ২৩ জুন হিরো আলম অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

এরপর থেকে একটি চক্র হিরো আলমকে সমাজের কাছে হেয় পতিপন্ন ও তাকে হয়রানী করার জন্য উঠেপড়ে লেগেছে। ইতি মধ্যে শারমীন আক্তার সাথী নামের একটি মেয়েকে দিয়ে তার বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করে। জিডি নম্বর ১১৭২।

জানা গেছে, হিরো আলমের নামে ফেসবুকে একটি ফেইক আইডি খুলে এবং সাথী আক্তার নামের আরেকটি আইডির সাথে বিভিন্ন ধরণের বাজে আলাপ করে এবং সেই আলাপটির উপর বিত্তি করে শারমীন আক্তার সাথী নামের ওই মেয়েটি একটি জিডি করে।

হিরো আলম এবসের কিছুই জানেন না। তবে তাকে কারা এসকল ষড়যন্ত্র করছে সেই বিষয়টি নিয়ে তিনি আইনি ব্যবস্থা নিবেন।

হিরো আলম বলেন, মূলত আমাকে হেয় করার জন্য আমার শত্রুরা উঠে পড়ে লেগেছে, এছাড়া আর কিছু না। আর আমি কখনো ওই নারীর সাথে কোনো ধরনের চ্যাটিং করিনি। আমি তাকে চিনিও না। আমার নামে মিথ্যা অভিযোগ দায়ের করা হচ্ছে। এই অভিযোগের প্রমাণ করতে না পারলে আমি ওই নারীর বিরুদ্ধে মানহানী মামলা করবো।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..