সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেট মহানগরীর শাহপরান থানাধীন মেজরটিলা বাজার এলাকা থেকে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি একটি নাম্বারবিহীন পিকআপ ভ্যানগাড়িযোগে ৪১ হাজার আমদানি নিষিদ্ধ ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি নিয়ে যাচ্ছিলেন।
আটক রহমত উল্লাহ (২২) গোয়াইনঘাটের ফতেহপুর ১ম খন্ড গ্রামের সোনা উল্লাহের ছেলে। গতকাল শনিবার রাত ৮টার দিকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, রহমত উল্লাহের পিকআপ ভ্যান তল্লাশি করে দুটি কার্টনে ৪১ হাজার নিষিদ্ধ বিড়ি পাওয়া যায়। এগুলোর বাজারমূল্য ৮২ হাজার টাকা।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রহমত উল্লাহ বিড়িগুলো চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা হয়েছে বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে শাহপরান থানায় মামলা হয়েছে। আদালতের নির্দেশে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd