সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:১৯ পূর্বাহ্ণ, জুন ২, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : গাজীপুরে এক নারীকে (৩০) আটকে রেখে মেরে ফেলার হুমকি দিয়ে ১০ বছর ধরে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত হাজি মো. শামছুর রহমান (৫৫) নামে এক ভণ্ড কবিরাজকে আটক করেছে র্যাব।
রোববার (৩১ মে) রাতে নগরীর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়।
সোমবার (১ জুন) বিকেলে র্যাব-১ এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।
আটক হাজি মো. শামছুর রহমান চান্দনা চৌরাস্তা আন্ডার গ্রাউন্ড মার্কেটে গনি মিয়ার কবিরাজ ঘরে বসে বিভিন্ন নারীদের তাবিজের তদবির করেন।
র্যাব-১ এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, মহানগরীর গাছা থানাধীন সাইনবোর্ড এলাকায় একটি ভাড়া বাসায় ওই নারীকে আটকে রেখে মেরে ফেলার হুমকি দিয়ে দীর্ঘ ১০ বছর যাবত ধর্ষণ করে আসছিলেন ভণ্ড কবিরাজ হাজি মো. শামছুর রহমান। বিষয়টি ওই নারী তার বাবা-মাসহ নিকট আত্মীয়-স্বজনের কাছে বলতে চাইলে তাকে মারধর করে মেরে ফেলার হুমকি দেয়া হয়। তার অত্যাচার সহ্য করতে না পেরে ওই নারী রোববার গাজীপুর র্যাব-১ এর কার্যালয়ে এসে লিখিত অভিযোগ দেন। পরে র্যাব অভিযান চালিয়ে চান্দনা চৌরাস্তা এলাকা থেকে ভণ্ড কবিরাজ হাজি মো. শামছুর রহমানকে আটক করে।
র্যাবের জিজ্ঞাসাবাদে হাজি মো. শামছুর রহমান স্বীকার করেন যে, তাদের দু’জনের কোনো বিয়ে হয়নি। কোনো কাবিন নামাও নেই। তিনি দীর্ঘদিন যাবত ওই নারীকে ভয় দেখিয়ে তার একটি বাসায় আটক রেখে ধর্ষণ করে আসছিলেন।
এ ব্যাপারে সোমবার গাছা থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd