ছাতকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, জুন ২, ২০২০

ছাতকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা

ছাতক প্রতিনিধি :: ছাতকে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের দায়ে ৩ নৌকা মালিককে ১লক্ষ ৫০হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) তাপস শীল উপজেলার বাইরং নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবহর গ্রামের ইন্তাজ আলীর পুত্র মনসুর আহমদ, একই গ্রামের মৃত আছির আলীর পুত্র আব্দুল করিম ও ছাতক উপজেলার এমদাদনগরের আবু লেইছের পুত্র আব্দুল জহরকে এ অর্থদন্ড প্রদান করেন। এসময় থানা পুলিশসহ প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..