সিলেট ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, জুন ২, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : গাজীপুরের টঙ্গীর আলোচিত যুবমহিলা লীগ নেত্রী নাসিমা আক্তার নাসরিনকে মোটরসাইকেল চুরির মামলায় গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে হত্যা, মাদক সেবনসহ একাধিক বিতর্কিত কর্মকাণ্ডে ব্যাপক সমালোচিত হন এই নেত্রী।
টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) বাবুল আহমেদ বলেন, গত ৩ মার্চ টঙ্গী পূর্ব থানায় মোটরসাইকেল চুরি ও হামলার ঘটনায় যুবমহিলা লীগ নেত্রী নাসিমা আক্তার নাসরিন ও তার স্বামী জসিম উদ্দিন সুমনের বিরুদ্ধে একটি মামলা করা হয়। ওই ঘটনার পর থেকে পলাতক ছিলেন নাসিমা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিস্তার গেইট এলাকা থেকে নাসিমাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামি নাসিমার স্বামী সুমন পলাতক রয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরি ও হামলার মামলায় গ্রেপ্তার করে নাসিমা আক্তার নাসরিনকে আদালতে পাঠানো হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd