সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, মে ৩০, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : করোনা রোগিদের সেবায় দিনরাত রোগীর পাশে থেকে কাজ করে যাচ্ছেন নার্সরা। করোনা ওয়ার্ডে কাজ করা নার্সদের জন্য মানসম্পন্ন হোটেল বরাদ্দ থাকার কথা থাকলেও বাস্তবে সম্পূর্ণ উল্টো।প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নার্সদের সুরক্ষা ও অন্যান্য সমস্যা সমাধান করতে বলেছেন।
গতকাল রাত ৭ টায় ঢাকা মেডিকেলের ১০০ নার্স ফকিরাপুলে বরাদ্দকৃত হাসান ইন্টারন্যাশনাল হোটেলে আসলে হোটেলের মূল গেট বন্ধ থাকতে দেখেন। হোটেল কতৃপক্ষ জানায় এ ব্যাপারে তাদের কোনো নির্দেশনা নেই। পরবর্তীতে ২ ঘন্টা রাস্তায় অপেক্ষা করার পর হোটেল খুলেও ভিতরে থাকার জন্য কোনো ব্যাবস্থা করা হয়নি৷
এমন পরিস্থিতিতে নার্সরা বিক্ষোভে ফেটে ওঠে। একশত নার্স তাদের থাাকর বাসস্থান না পেয়ে হতাস হতে দেখা যায়। তারপরও কতৃপক্ষ কোনো ব্যাবস্থা না নিয়ে আজকের মতো নার্সদের বাসায় ফিরে যেতে বলে। কিন্তু অনেক নার্সদের বাসা দুরে হওয়ায় তারা কান্নায় ভেঙে পড়ে। এছাড়াও রাজধানীর আরও কয়েকটি হোটেলে অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক নার্সরা বলছে, নার্সদের থাকা খাওয়া নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর চরম অবহেলা করছে। নার্সিং অধিদপ্তরও নার্সসদের এসব ব্যাপারে খোজ খবর নিচ্ছেন না। অতিদ্রুত তারা নার্সদের সকল সমস্যা সমাধানে নার্সবান্ধব প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে সোসাইটি ফর নার্সেস সেফটি এন্ড রাইটস এর সভাপতি মাহমুদ হোসেন বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের বিমাতাসুলভ আচরণ আমাদের জন্য নৈমাত্তিক ব্যাপার রোগীর স্বার্থে আমরা নিরব থাকি। সমস্যা সমাধানে স্থানীয় নেতৃবৃন্দের আরও সজাগ থাকা দরকার এবং সরকারের প্রতি আহ্বান জানান নার্সদের সকল দায়িত্ব নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে হস্তান্তর করার।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd