সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, মে ৩০, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫শ’ ছাড়িয়েছে। শনিবার নতুন করে এ জেলায় ৪৯ জন শনাক্ত হয়েছেন। এনিয়ে এখন পর্যন্ত সিলেট জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫১০ জনের।
শনিবার এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় শনিবার আরও ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে বিভিন্ন নিরাপত্তা বাহিনিল সদস্যরাও রয়েছেন।
এসব তথ্য নিশ্চিত করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় বলেন, শনিবার মোট ১৮০ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪৯টি পজেটিভ এসেছে। শনাক্ত হওয়ারা সিলেট নগরী, জকিগঞ্জ, ফেঞ্চুগঞ্জসহ বিভিন্ন উপজেলার বাসিন্দা।
শনিবারের ৪৯ জন সহ সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ৮২৩ জনের। এরমধ্যে সিলেট জেলার রোগী সংখ্যা ৫১০ জন, সুনামগঞ্জে ১৪৪ জন, হবিগঞ্জে ১৭১ জন ও মৌলভীবাজারে ৯৮ জন জন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd