সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৩০ পূর্বাহ্ণ, মে ৩০, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : নিজের ফেসবুক ওয়ালে মাফ চেয়ে একটি পোস্ট দেয়ার দেড় ঘণ্টার মধ্যে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাংবাদিক আবুল হাসনাত।
এর আগে শনিবার রাত দেড়টার দিকে তিনি ফেসবুকে লিখেন, আমার অবস্থা ভালো না। আমাকে সবাই মাফ করে দেবেন। আমার সন্তানদের একটু দেখবেন।আমিন।
তার মৃত্যুর বিষয়টি ফেসবুকে নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ নেতা ডাক্তার সাগর ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন। সাংবাদিক আবুল হাসনাত চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর জমিনে কাজ করতেন।
ডা. সাগর জানান, হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে সাংবাদিক আবুল হাসনাতকে সদর হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসা শুরু করা হয়। কিছুক্ষণের মধ্যেই রাত আনুমানিক ২টা ৫০ মিনিটের তিনি মারা যান।মহান আল্লাহ সাবেক এই ছাত্রনেতাকে জান্নাতবাসী করুন। আমিন।
তিনি জানান, উনার দুইদিন ধরে জ্বর ছিল। করোনার লক্ষণ থাকায় স্যাম্পল নিয়ে যথাযথ নিয়ম মেনে দাফন কাজ সম্পন্ন হবে। সবাই দোয়া করবেন।
সাংবাদিক আবুল হাসনাত ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী গুণীজন স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ছিলেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd