সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, মে ২৯, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি সিলেট সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ কিছুটা ঝুঁকিতে আছেন বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র।
শুক্রবার দুপুরে তিনি বলেন, ‘কাউন্সিলর আজাদের অবস্থা ভালো না। সবসময় তার অক্সিজেন চলছে। আবার স্বাভাবিকের তুলনায় একটু বেশিই অক্সিজেন লাগছে। এছাড়া গতকাল রাতে তার পাতলা পায়খানাও হয়েছে।শ্বাসকষ্ট আছে, তিনি শারীরিকভাবেও দুর্বল।’
এর আগে গতকাল বৃহস্পতিবার (২৮ মে) শ্বাসকষ্ট নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন তিনি। তিনি শ্বাসকষ্টসহ নানা সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
প্রসঙ্গত, গত ২৪ মে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় কাউন্সিলর আজাদুর রহমান আজাদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd