সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:১২ পূর্বাহ্ণ, মে ২৯, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ২২ বছরের মানসিক প্রতিবন্ধি তরুণীকে চিকিৎসার নামে ঝাড়ফোঁকের ফাঁকে ধর্ষণ করার ঘটনায় আব্দুর রহিম প্রামানিক (৫৮) নামের ভুয়া কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৭ মে) গভীর রাতে ফতুল্লার কাশিপুর হাজীপাড়া এলাকা হতে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ধর্ষণের শিকার তরুণীর বাবা বাদী হয়ে ভুয়া কবিরাজের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করে।
গ্রেপ্তারকৃত আব্দুর রহিম প্রামানিক সিরাজগঞ্জের শাহাজাদপুর থানার পোরজনা ইউনিয়নের রানীখোলা এলাকার মৃত সফি উদ্দিন প্রামানিকের ছেলে। সে ফতুল্লার কাশিপুর হাজীপাড়া শাহজাহান মোল্লার বাড়ির ভাড়াটিয়া হিসাবে বসবাস করে।
ফতুল্লা মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শুভ আহম্মেদ ধর্ষণের শিকার তরুণীর পরিবারের বরাত দিয়ে জানান, ভুয়া কবিরাজের সাথে তরুণীর বাবার দীর্ঘ ৮/৯ বছর ধরে বন্ধুত্বের সম্পর্ক।
সেই সুবাধে কবিরাজ তাদের বাড়িতে নিয়মিত আসা যাওয়া করতো। মানসিক প্রতিবন্ধি তরুণীকে ঝাড়ফোঁক করার জন্য বুধবার (২৭ মে) রাত ৯টায় তাদের বাড়িতে যায় কবিরাজ আব্দুর রহিম।
তখন তরুণীকে ঘরে রেখে ঘরের সবাইকে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দেয়। ওই সময় চিকিৎসার কথা বলে মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করে কবিরাজ।
ওই সময় তরুণীর বড় ভাই জানালা দিয়ে উঁকি দিয়ে বিষয়টি দেখে ফেলে। তখন চিৎকার করলে কৌশলে ভুয়া কবিরাজ পালিয়ে যায়। পরে ফতুল্লা থানায় অভিযোগ দায়ের করলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd