সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, মে ২৯, ২০২০
ছাতক প্রতিনিধি :: ছাতকে ডাক্তারসহ আরও ৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয়।
সংশ্লিষ্ট সুত্র জানায়, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ইউনানী) ডাঃ শাহীন রেজার করোনা পজেটিভ শনাক্ত হয়। এছাড়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর-নোয়াগাঁও গ্রামের একই পরিবারের ৩ জন এবং জাউয়াবাজার ইউনিয়নের কৈতক এলাকার ১ জন ফার্মেসী ব্যবসায়ী ও তার ছেলের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এ উপজেলায় ২২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে ৫জন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন, সুনামগঞ্জের সিভিল সার্জন ডাঃ শামস উদ্দিন আহমদ। এরআগে ছাতকের আরেক ডাক্তার আক্রান্ত হয়েছেন।
তিনি চিকিৎসাধীন আছেন। গনেশপুর নোয়াগাঁও গ্রামের নতুন ৩ জন নিয়ে একই পরিবারের মোট ৪ জন আক্রান্ত হয়েছেন। প্রথমে এ পরিবারের সদস্য, ইউনিয়ন স্বেচ্ছাসেবক টিমের সদস্য এম জে আলম আক্রান্ত হয়েছিলেন। বৃহস্পতিবার তার ভাই, ভাবি ও ভাতিজার করোনা পজেটিভ শনাক্ত হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd