সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, মে ২৯, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে যাওয়া ওসমান আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সে গোয়াইনঘাটের রুস্তমপুর ইউনিয়নের ভেড়িবিল গ্রামের আহমদ আলীর ছেলে।
নিখোঁজের তিনদিনের পর আজ শুক্রবার (২৯ মে) সকালে উপজেলার রুস্তমপুর ইউনিয়নে মাটিকাপা ব্রিজ এলাকায় মরদেহটি ভেসে উঠলে স্থানীয় লোকজন উদ্ধার করেন।
এর আগে মঙ্গলবার (২৬ মে) ওই এলাকায় সাঁতরে রাস্তায় উঠার সময় ঢলের স্রোতে তলিয়ে যান তিনি।
এদিকে মরদেহ উদ্ধারকালে ঘটনাস্থলে থাকা রুস্তমপুরের ইউপি চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন শিহাব এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে স্থানীয় লোকজন একটি মরদেহ ভাসতে দেখে খবর দিলে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গোয়াইনঘাট থানা পুলিশকে অবহিত করেন।
গোয়াইনঘাট থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদও মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলার রুস্তমপুর ইউনিয়নের ভেড়িবিল গ্রামের আহমদ আলীর ছেলে ওসমান আলী (২৭) সাঁতার কেটে রাস্তা পাপারের সময় পাহাড়ি ঢলের পানির স্রোতের তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা বহু খোঁজাখুঁজি করেও তার মরদেহ উদ্ধার করতে পারেরি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd