সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, মে ২৮, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটে এবার করোনায় আক্রান্ত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক মাধব কর্মকার। বুধবার (২৭মে) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে। এ নিয়ে সিলেটে তিনজন গণমাধ্যমকর্মী করোনায় আক্রান্ত হলেন।
সিলেটে প্রথম করোনায় আক্রান্ত সংবাদকর্মী আবুল হোসেন।বৃহস্পতিবার (২১ মে) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার আবুল হোসেন ও তাঁর স্ত্রীর করোনা পজেটিভ রিপোর্ট আসে। আবুল দৈনিক সবুজ সিলেট’র সাবেক স্টাফ রিপোর্টার।
এর পর মঙ্গলবার (২৬মে) ওসমানীর পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর দৈনিক শুভপ্রতিদিন’র ওসমানীনগর প্রতিনিধি রনিক পালের দেহে করোনাভাইরাস সনাক্ত হয়। করোনায় আক্রান্ত তিন গণমাধ্যমকর্মী শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানা গেছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd