পাঁচ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

প্রকাশিত: ১:৪৩ পূর্বাহ্ণ, মে ২৮, ২০২০

পাঁচ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

ক্রাইম সিলেট ডেস্ক : চাঁদপুরের কচুয়ায় পাঁচ হাজার পিস ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে। বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁদপুরে কর্মরত সহকারী পরিচালক একেএম দিদারুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে মাদক কারবারি উম্মে হাসিনাকে (৪১) আটক করা হয়।

একেএম দিদারুল আলম জানান, সারাদেশে মাদকবিরোধী বিশেষ অভিযান চলছে। তার তৃতীয় দিনে অভিযান পরিচালনা করা হয় জেলার কচুয়া উপজেলার তালতলী গ্রামের পাটওয়ারী বাড়িতে। সেখানে উম্মে হাসিনার বসতঘরে তল্লাশি করে পাওয়া যায় পাঁচ হাজার পিস ইয়াবা।

অভিযানে গ্রেপ্তার করা উম্মে হাসিনার বিরুদ্ধে কচুয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। কচুয়া থানার ওসি মো. ওয়ালি উল্যাহ জানান, ইয়াবাসহ আটক নারীকে থানায় হস্তান্তর করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..