ইউনাইটেডে নিহত পাঁচজনই করোনা আইসোলেশন ইউনিটে ছিলেন

প্রকাশিত: ১:৩৮ পূর্বাহ্ণ, মে ২৮, ২০২০

ইউনাইটেডে নিহত পাঁচজনই করোনা আইসোলেশন ইউনিটে ছিলেন

ক্রাইম সিলেট ডেস্ক : রাজধানীর ইউনাইটেড হাসপাতালের মূল ভবনের বাহিরে তৈয়ার করা আইসিইউ সম্মিত আইসোলেশন ইউনিট। সেখানে করোনা সন্দেহে ভর্তি ছিলেন এক নারীসহ পাঁচজন রোগী। বুধবার দিবাগত রাতে সেখানেই আগুন লেগে পাঁচজনই মারা গেছেন। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে এক নারীসহ পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীর মতে, আগুন লেগেছে রাত সোয়া নয়টায়। তাদের চিৎকারে ফায়ার সার্ভিসকে সংবাদ দেওয়া হয়। তার দাবি কর্তিপক্ষের গাফিলতি রয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, তাদেরকে সংবাদ দেওয়া হয়েছে রাত ৯টা ৫৫ মিনিটে। তারা পৌঁছেছেন ১০টা ৯মিনিটে। প্রায় ২০ থেকে ৩০ মিনিটে নিয়ন্ত্রণে আনা হয় আগুন।

পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ চক্রবর্তী বলেন, হাসপাতালের পাশে অস্থায়ী করোনা ইউনিটে আগুন লেগেছিল। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহত হয়েছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। রাত সাড়ে ১০ টার দিকে তিনি জানান, ঘটনাস্থল থেকে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন বলেছেন, আগুন নিয়ন্ত্রণে আনার পর সেখান থেকে ফায়ার সার্ভিস পাঁচটি মৃতদেহ উদ্ধার করেছে। অগ্নিকাণ্ডের ঘটনাস্থলটি হাসপাতালের মেইন ভবন সংলগ্ন। সেটিতে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..