সিলেটে ২৭ লাখ টাকার ভারতীয় বিড়ি উদ্ধার, গাড়ি জব্দ

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, মে ২৭, ২০২০

সিলেটে ২৭ লাখ টাকার ভারতীয় বিড়ি উদ্ধার, গাড়ি জব্দ

ক্রাইম সিলেট ডেস্ক :: সিলেটের শাহপরান এলাকা থেকে ১ লাখ ৩৩ হাজার শলাকা ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় পরিত্যক্ত অবস্থায় একটি হাইএস গাড়ি ও (যার রেজি নং, ঢাকা মেট্রো ছ ১৫-১২৭১) জব্দ করা হয়।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শাহপরাণ (রহ.) এলাকার মুক্তিরচক জামে মসজিদের সামনে থেকে এসব জব্দ করা হয়। তবে গাড়ির চালক ও অন্যান্য আসামিরা গাড়িটি ফেলে পালিয়ে যায়।

পুলিশ জানায়, মহানগর গোয়েন্দা পুলিশের এসআই সারোয়ার হোসেন ভূইয়া, এসআই উত্তম রায়, এএসআই সঞ্জয় চন্দ্র দে এবং অন্যান্য ফোর্সসহ মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত একটি টিম এসব উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ২৭ লাখ ৬৬ হাজার টাকা। এদিকে পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চলছে বলেও জানায় পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা বলেন, এ ঘটনায় এসআই উত্তম রায় চৌধুরী বাদী হয়ে শাহপরান (রহ.) থানায় এজাহার দায়ের করেছেন। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..