জৈন্তাপুর ও গোয়াইনঘাটের নিম্নাঞ্চলে কয়েক হাজার পরিবার পানিবন্দি

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, মে ২৭, ২০২০

জৈন্তাপুর ও গোয়াইনঘাটের নিম্নাঞ্চলে কয়েক হাজার পরিবার পানিবন্দি

এস. এম রাজু, জৈন্তাপুর :: সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার নিম্নাঞ্চলের কয়েক হাজার পরিবার পানিবন্ধী। পানির নিচে তলিয়ে গেছে মানুষের যাতায়াতের রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসা স্কুলসহ ফসলী জমি।

এমনিতেই করোনার প্রার্দুভাবে নিম্ম আয়ের, গৃহবন্ধী মানুষের মাঝে ছিল খাদের‌্য সংকট তার মধ্যে আর্কষিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার গৃহবন্ধী মানুষ অনাহারে অর্ধাহারে রয়েছে, দ্রুত সরকারী সহয়তা চেয়েছেন তারা।সিলেটে গত ৩দিনের টানা বৃষ্টি আর ভারী বর্ষণ উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে তলিয়ে গেছে গোয়াইনঘাট উপজেলার, সানকী ভাংগা , আসামপাড়া , নাইন্দার হাওড়, তিতকুল্লীর হাওড় , রাজবাড়ী কান্দি এলাকার রাস্তাঘাট।

এদিকে আর্কষিক বন্যায় জৈন্তাপুর উপজেলার শেওলারটুক,বাওন হাওড়,ডুলটির পাড়,নলজুরী,গাতিগ্রাম,বিড়াখাই এলাকার কয়েক হাজার মানুষ পানিবন্ধী হয়ে পড়েছে। বন্যা কবলিত এলাকার হাজারো মানুষ তাদের ক্ষতি পুশিয়ে নিতে ত্রাণ সহয়তায় সরকারের দ্রুত পদক্ষেপ আশা করছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..