অসহায়দের দের পাশে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট

প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, মে ২৭, ২০২০

অসহায়দের দের পাশে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট
ক্রাইম সিলেট ডেস্ক : অসহায় ভাসমান বেদে জনগোষ্ঠীর মধ্যে যুব রেড ক্রিসেন্ট, সিলেট ইউনিটের রান্না করা খাবার বিতরণ করে।
এইচ এস বিসি ব্যাংকের সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট যুব রেড ক্রিসেন্টের মাধ্যমে সিলেটের অসহায় ও কর্মহীন বেদে সম্প্রদায় এর ৩টি বেদে পল্লীতে ৩০০প্যাকেট রান্না করা খাবার পানি সহ বিতরণ করে।
এতে কাজ করেন, কভিড-১৯ রেসপন্স টিমের সমন্বয়ক ও সাবেক যুব প্রধান মোঃ নাজিম খাঁন,সিলেট যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান শাহানুর চৌধুরী সাথী,আজীবন সদস্য আব্দুল মানিক, যুব সদস্য চৌধুরী লাবিব ইয়াসির, ওসমান গনি, রিয়াজ আহমেদ প্রমুখ। উল্লেখ যে,উক্ত কার্যক্রমটি ২৩শে মে থেকে শুরু হয়ে ২৯ মে পর্যন্ত চলমান থাকবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..