গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ২

প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, মে ২৬, ২০২০

গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ২

গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাট উপজেলার সালুটিকর সড়কের দামারি নামক স্থানে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা লেগে রমজান আলী (১৯) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

আজ সোমবার দুপুর ১২ টা ৪৫ মিনিটের সময় এ দুর্ঘটনা ঘটে।নিহত কিশোর কোম্পানীগঞ্জের উত্তর কলাবাড়ি গ্রামের আব্দুস সালামের ছেলে। সে তার বাবার সঙ্গে ভাঙ্গারি (প্লাস্টিক) দোকানে কাজ করত।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেলের অপর দুই আরোহী ওসমানী হাসপাতালে ভর্তি রয়েছে।

সালুটিকর পুলিশ ফাড়ির ইনচার্জ দিলিপ কুমার নাথ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোয়াইনঘাট থেকে আসা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরিত মুখি ট্রাকের সাথে ধাক্কা লেগে প্রথমে ওই যুবক গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..