সিলেট ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা রমজান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:০২ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২০
ক্রাইম সিলেট ডেস্ক : ঢাকার জুরাইন এলাকার শত শত গরিব অসহায় হিজড়াদের সরকারি ও বেসরকারি খাদ্য-সামগ্রী আত্মসাত করেছে ‘পার্বতী হিজড়া’ নামের এক হিজড়া।
করোনার শুরু থেকে ওই এলাকার হিজড়াদের জন্য সরকারি ও বিত্তবান লোকজন ত্রাণ সামগ্রী বিতরণ করছেন ঠিকই। তবে পার্বতী হিজড়া সে নিজেকে হিজড়াদের গুরুমা পরিচয় দিয়ে অসহায় হিজড়াদের নিকট বিতরণের কথা ত্রাণ নিয়ে তার বাসায় রেখে হিজড়াদের না দিয়ে সে একাই ভোগ করছে।
পার্বতী হিজড়ার এমন কান্ডে ওই এলাকার অসহায় হিজড়াদের মধ্যে দেখা দিয়েছে উত্তেজনা। ওই হিজড়ারা না খেয়ে আছে কিন্তু পার্বতী হিজড়ার ভয়ে প্রতিবাদ করাতো দূরের কথা তারা কোন লোকের কাছে বিচার প্রার্থীও হচ্ছেন না। নিরবে কান্না করছেন হিজড়ারা।
ত্রাণ বঞ্চিত অসহায় হিজড়ারা জানান, পার্বতী হিজড়া তাদেরকে ত্রাণ না দিয়ে সে একা ভোগ করছে। তারা কেউ ত্রাণের জন্য গেলে সে তাদেরকে তাড়িয়ে তার বাসা থেকে বের করে দেয়।
ওই ত্রাণ আত্মসাতকারী পার্বতী হিজড়ার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা্ গ্রহণের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের নিকট আশু হস্থক্ষেপ কামনা করছেন ত্রাণ বঞ্চিত অসহায় হিজড়ারা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd